শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের করোনা থেকে সুরক্ষিত রাখতে কী করবেন

আতাউর অপু: গত বছর গোটা বিশ্বে খুব কম সংখ্যক শিশু আক্রান্ত হয়েছিল করোনাভাইরাসে। তবে এবারের মিউটেন্ট এবং ট্রিপল মিউটেন্টের ধাক্কায় শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অনেক শিশুরই করোনার লক্ষণ দেখা দিচ্ছে। পাশাপাশি অজান্তেই তারা এই ভাইরাসের বাহক হয়ে উঠছে।

চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত হলে শিশুদের মধ্যে নানা লক্ষণ দেখা দেয়। যেমন- শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ি, পেট এবং তলপেটে সমস্যা, দুর্বলতা, জ্বর, শ্বাসপ্রশ্বাসের সমস্যা বৃদ্ধি ও শুকনো কাশি দেখা দেয়। এ কারণে শিশুদের মধ্যে এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও শিশুদের মাস্ক পরানো, সামাজিক দূরত্ব মেনে চলা, স্যানিটাইজেশন ব্যবহার করা শেখান প্রয়োজন।

এছাড়াও করোনা এড়াতে আরও যেসব বিষয় জরুরি-

দূরত্ব বজায় রাখা: শিশুদের সামাজিক দূরত্ব বজায় রাখতে শেখান। প্রয়োজন না পড়লে বাইরের কারোর কাছাকাছি না যাওয়ায় ভালো। বাইরে বন্ধুদের সঙ্গে খেলা আপাতত বন্ধ রাখতে হবে। বরং ঘরে বসেই যেসব খেলা যায় সেগুলো করতে তাদের উৎসাহ দিতে হবে। মাঝেমধ্যে ভার্চুয়ালি বন্ধুদের সঙ্গে তাদের কথা বলিয়ে দিতে পারেন।

স্বাস্থ্যবিধি মেনে চলা: শিশুদের চোখ, নাক, মুখে হাত লাগা থেকে বিরত থাকতে শেখান। কিছুসময় পর পর হাত ধোয়া এবং স্যানিটাইজ করাও অভ্যাস করান। কাশি কিংবা হাঁচির সময় নাক-মুখ ঢাকতে উৎসাহ দিন।প্রাথমিক লক্ষণ থাকলে শিশুদের অন্যদের থেকে আলাদা রাখতে হবে।

ঘরে হাইজিন মেনে চলা জরুরি: ঘর সবসময় জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। দরজার বেল, টেবিল, চেয়ার সবসময় স্যানিটাইজ করুন। জুতা ঘরের বাইরেই রাখুন। ঢাকনা দেওয়া ডাস্টবিন ব্যবহার করুন। সবজি, ফল বাজার থেকে কিনে এনে আগে ধুয়ে পরিস্কার করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়