শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার প্রথম ঢেউয়ে বিদেশ ফেরতদের ৪৭ দশমিক ২২ শতাংশেরই কাজ জোটেনি, ভবিষ্যত নিয়ে চরম হতাশায় ৯৮ শতাংশ

শরীফ শাওন: [২] ব্রাক জানায়, এসকল প্রবাসীরা ধার-দেনা করে চলছে। অন্যদিকে ৫৩ শতাংশ কৃষিকাজ, ছোটখোটো ব্যবসা বা শ্রমিক হিসেবে নিজেকে যুক্ত করে বর্তমানে পরিবার চালাচ্ছেন। ২৮ শতাংশ বলেছেন, তারা ইতিমধ্যেই ধারদেনায় জর্জরিত হয়েছেন এবং ৭২ শতাংশ বলেছেন, তারা ফের বিদেশে চলে যেতে চান।

[৩] শুক্রবার ব্রাকের জরিপ প্রতিবেদনে বলা হয়, গতবছর বিদেশ ফেরতদের ৮৭ শতাংশ বলেছিলেন তাদের কোনো আয়ের উৎস নেই। এবার ৫২.৭৭ শতাংশ লোক কোনো না কোনো কাজে নিজেকে যুক্ত করতে পেরেছেন। এর মধ্যে কৃষি কাজে ২৪ দশমিক ১৯ শতাংশ, দিনমজুরী বা এই ধরনের কাজে ২২ দশকি ৩৩ শতাংশ এবং ছোট কোন ব্যবসায় যুক্ত হয়েছেন ৩৫.৩৫ শতাংশ। এছাড়া ১৭ দশমিক ৬৭ শতাংশ অন্যান্য কাজ করছেন।

[৪] ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান বলেন, প্রতিবেদনে প্রবাসীদের বর্তমান মানসিক অবস্থাও উঠে আসে। গতবছর অংশগ্রহণকারীদের ৭৪ শতাংশ জানিয়েছিলেন, তারা ভবিষ্যত নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা, মানসিক চাপ, উদ্বেগ ও ভীতির মধ্যে রয়েছেন। এবার ৯৮ শতাংশ উত্তরদাতাই বলেছেন, অপর্যাপ্ত আয়, বেকারত্ব, পুনরায় বিদেশ যেতে না পারা, পারিবারিক চাপ ইত্যাদির কারণে চরম উদ্বিগ্নতা এবং মানসিক চাপের মধ্যে আছেন। এর মধ্যে ৭১ শতাংশ প্রবাস ফেরতরা আত্মীয় বা প্রতিবেশী থেকে সহযোগিতামূলক আচরণ পেয়েছেন।

[৫] প্রতিবেদনে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫ শতাংশ ছুটিতে এসেছিলেন। ১৯ শতাংশ চাকরি হারিয়ে ফিরতে এবং ১৬ শতাংশ ফিরতে বাধ্য হয়েছেন, একেবারেই চলে এসেছেন ১২ শতাংশ। অসুস্থতার কারণে ফিরেছেন ২ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়