শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টোকিও অলিম্পিকে প্রতিদিন করোনা পরীক্ষা করাতে হবে প্রতিযোগীদের

তাহমীদ রহমান: [২] খাওয়া, ঘুমানো, ট্রেনিং বা প্রতিযোগিতা করার সময় ছাড়া সব সময় মাস্ক বাধ্যতামূলক করেছে অলিম্পিক কর্তৃপক্ষ। জাপানের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য একটি অ্যাপস বানানো হয়েছে, যার মাধ্যমে স্বাস্থ্য রিপোর্টিং করতে হবে সব সময়। বিবিসি

[৩] এবারের আসরের কোনও দর্শক উপস্থিতি থাকবে না। তবে স্থানীয় দর্শকরা গেমসে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্তটি জুনে নেওয়া হবে।

[৪] অ্যাথলেটদের টিকা দেওয়ার কোনও প্রয়োজন নেই, তবে তাদের আসার পর থেকে তিন দিনের করেন্টাইনে থাকতে হবে।

[৫] বুধবার ক্রীড়াবিদদের প্লেবুকে গেমসের জন্য নির্দেশিকা প্রকাশ করে এতে বলা হয়েছে, কোনো অংশগ্রহণকারী পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন না, গেমসে থাকা ব্যক্তিরা কেবলমাত্র সাইট ভেন্যুতে যেতে পারবেন।

[৬] গেমসের আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিশ্চিত যে এই বিধিগুলি মেনে চললে ক্রীড়াবিদ, গেমস কর্মকর্তা এবং দর্শকদের পাশাপাশি টোকিওর জনগণের সুরক্ষা নিশ্চিত হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়