শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফারাওয়ের সময়কালীন সমাধিক্ষেত্রের সন্ধান মিললো মিশরে

রাকিবুল রিফাত: [২] মিশরীয় প্রত্নতাত্ত্বিকরা নাইল ডেল্টায় অনুসন্ধানের এ সমাধিক্ষেত্রের খোঁজ পান। এগুলো ফারাওদের সময়েরও আগেকার রাজবংশের কবরস্থান বলে জানা গেছে। ওই সমাধিক্ষেত্র ৫ হাজার বছরেরও পুরনো বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আল জাজিরা

[৩] প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, এই সমাধিক্ষেত্রের কবরগুলো মিশরের মধ্যযুগের শেষদিকের হাইকসস সময়কালের। সেসময় এশীয়রা মিশরে মধ্যযুগীয় শাসনামলের অবসান ঘটিয়ে দেশটি নিজেদের দখলে নিয়ে নেয়।

[৪] মঙ্গলবার এক বিবৃতিতে মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানায়, সমাধিক্ষেত্রটিতে খ্রিস্টপূর্ব ৩৩০০ বছর আগেকার ৬৮টি কবর পাওয়া গেছে এবং একই সঙ্গে সেখান থেকে মিশরের প্রথম রাজবংশের সময়ের ৫টি কবরও পাওয়া যায়। সেখান থেকে কিছুটা দুরে সিনাইয়ে মিশরে হাইকসস পিরিয়ডের ৩৭টি কবর রয়েছে।

[৫] মিশরের বিশেষজ্ঞরা জানিয়েছে, কায়রোর উত্তরাঞ্চল দাখালিয়ার এ অনুসন্ধান প্রাচীন মিশর সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ধারণা দেবে। জানা যাবে আরও পুরনো ইতিহাস। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ