শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জার্মানির একটি হাসপাতালে ৪ জনকে হত্যা, সন্দেহভাজন নারী গ্রেফতার

তাহমীদ রহমান: [২] জার্মান পুলিশের এক মুখপাত্র বলেছেন, এসব মৃত্যু সহিংসতার ফলাফল এবং এর জন্য ৫১ বছর বয়সী ওই নারীকে প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে। এপি নিউজ

[৩] পুলিশ বুধবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের কাছাকাছি ওবেরলিন ক্লিনিকে পৌঁছায়। বার্লিন সীমান্তবর্তী পটসড্যাম শহরে অবস্থিত ওবেরলিন ক্লিনিক মূলত একটি বিশেষায়িত অর্থোপেডিক হাসপাতাল। সেখানে ১৬০টি শয্যা এবং ৩০০ কর্মী রয়েছেন বলে জানা যায়।

[৪] স্থানীয় পত্রিকা পটসডেমার নিউয়েস্ট নাচারিচেন জানিয়েছেন যে নিহতরা ক্লিনিকের রোগী এবং আটককৃত মহিলা একজন কর্মচারি ছিলেন।

[৫] তবে তাদের হত্যার উদ্দেশ্যও এখনো জানা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি জার্মান পুলিশ। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়