শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:২৮ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতি বিরোধী আইন ভাঙায় ৬ বছর নিষিদ্ধ লঙ্কান সাবেক পেসার

স্পোর্টস ডেস্ক : [২] আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভাঙায় সব ধরনের ক্রিকেট থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার সাবেক পেসার নুয়ান জয়সা। তবে তার এই নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হবে ২০১৮ সালের ৩১ অক্টোবর থেকে। কেননা তখনই তাকে প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

[৩] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, জয়সা তিনটি ধারা যথাক্রমে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৪ অপরাধে দোষী হয়েছেন।

[৪] তিনটি অপরাধ ছাড়াও আমিরাতে টি-টেন লিগেও তিনটি অপরাধে অভিযুক্ত তিনি। এর বিচারকার্য এখনও চলমান।

[৫] জয়সা শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৭২টি উইকেট রয়েছে। - আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়