শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের ◈ জানা গেল এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৫৫ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফ ‌ডিএন‌সির অভিযানে ৫২ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার, দম্প‌তি আটক

সুজন কৈরী : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ায় অ‌ভিযান চালি‌য়ে ৫২ হাজার পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়ে‌ছে। আটকরা হ‌লেন- মোহাম্মদ নুর ও তার স্ত্রী নুরে জান্নাত।

মঙ্গলবার সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএন‌সি) কক্সবাজার টেকনাফের বিশেষ জোন এবং টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে তা‌দের আটক করা হয়।

ডিএন‌সির টেকনাফ জো‌নের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা ব‌লেন, মাদকের বড় চালান পাচা‌রের ত‌থ্যে মঙ্গলবার সকালে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকার মোহাম্মদ নুর, শফিক আলম ও জাহানারার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই দম্প‌তি‌কে আটক করা হয়। উদ্ধার করা হয়ে‌ছে ইয়াবা, এলজি ও কার্তুজ।

জিজ্ঞাসাবাদে আটকরা জানি‌য়ে‌ছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়