শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় বাবা- মার পাশে সমাহিত মুনিয়া

আদিত্য রহমান : [২] বেলা সাড়ে চারটা। ফ্রিজ আপ ভ্যানে করে লাশ আসলো উত্তর বাগিচাগাও অরণী হাউজের সামনে। আগে থেকে অপেক্ষামান স্বজনরা। তাদের চোখের কোনে জল। লাশের গাড়ীটি পৌছানের পর এক পলক দেখতে স্বজনদের হুড়োহুড়ি শুরু হয়। শেষ বিদায় জানানো হয় মোসারত জাহান মুনিয়াকে।

[৩] মিনিট বিশেক পরে লাশ বহনকরা ফ্রিজ ভ্যানটি চলে নগরীর টমসমব্রীজ এলাকায়। সেখানে বাদ আসর জানাযার নামাজ শেষে বাবা মার পাশে সমাহিত করা হয় মুনিয়াকে।

[৪] কান্নারত কন্ঠে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বলেন, আমার বোনকে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি মামলা করেছি। আমি দোষীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়