শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে নির্বাচনী বিজয় মিছিল নিষিদ্ধ

মাহামুদুল পরশ: [২] মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে দেশটির নির্বাচন কমিশন। বিবৃতিতে জানানো হয়, ফলাফল প্রকাশের দিন অথবা তারপরেও কোন প্রকার বিজয় মিছিল অথবা সমাবেশ করা যাবে না। এনডিটিভি,আনন্দবাজার

[৩] একই বিবৃতিতে আরও জানানো হয়, সমাবেশ অথবা বিজয় মিছিলের নিষেধাজ্ঞার আওতায় কি কি থাকবে তা পরে বিস্তারিত ভাবে প্রকাশ করা হবে।

[৪] আগামি ২ মে ভারতের পশ্চিমবঙ্গসহ আরও ৪টি রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। গত কয়েকদিন ধরে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কোন প্রকার জনসমাবেশ না করার দাবি জানিয়েছিলো পশ্চিমবঙ্গ,আসাম,তামিলনাডু ও কেরালার বেশকিছু মহল।

[৫] এর আগে এই করোনা পরিস্থিতির মধ্যেই বিশার সমাবেশ করে নির্বাচনীয় প্রচার প্রচারনা চালিয়েছিলো দেশটির বৃহত্তর রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। দেশটির অনেক বিশেষজ্ঞই ভারতের করোনার এই ভয়াবহ পরিস্থিতির জন্য বিধানসভা নির্বাচনের প্রচারণাকে দায়ি মনে করছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ