শিরোনাম
◈ আজ মধ্যরাতে চালু হচ্ছে এলএনজি টার্মিনাল ◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিনের কাঁচামাল, ভেন্টিলেটরসহ ভারতে চিকিৎসাসামগ্রী পাঠাবে যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল: [২] করোনাভাইরাসের সংক্রমণের কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত ভারতের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের প্রস্তুতি হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে ভারতে জরুরিভাবে চিকিৎসাসামগ্রী পাঠানো হবে বলে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে। এসবের মধ্যে রয়েছে অক্সিজেন যন্ত্র, র‌্যাপিড টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী। এনডিটিভি

[৩] সোমবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কারবি বলেন, ‘অল্প কয়েক দিনের মধ্যে সহায়তা পাঠানো শুরু করতে যাচ্ছে পেন্টাগন। যত দ্রুত সম্ভব জরুরি সহায়তা পাঠাতে আমরা পরিবহন ও সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও দেব।’

[৪] কারবি আরও বলেন, ভারতের সঙ্গে অংশীদারি সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘ভারতের মানুষ যেভাবে এই মহামারির সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করে যাচ্ছে, তাদের সাহায্য করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

[৫] এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ভারতে অক্সিজেনসামগ্রী, র‌্যাপিড টেস্ট কিড, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীসহ অন্যান্য জরুরি উপকরণ পাঠাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সঙ্গে তিনি কাজ করছেন। ইন্ডিয়া টুডে

[৬] কারবি বলেন, ‘ভারতের সম্মুখসারির যোদ্ধাদের যেকোনো ধরনের সহায়তা নিশ্চিত করতে আমরা দেশটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। সামনের দিনগুলো আমাদের মিত্র ও সমমনা দেশগুলোর মধ্যে সমন্বয়তা বাড়াতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাগুলো সুসংহত করার বিষয়টি নিশ্চিত করতে হবে। এই সংকটকে সর্বোচ্চভাবে রুখে দিতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়