শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০২:০৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পানি সংকটে মিরপুরবাসীর দীর্ঘ দিনের হাহাকার, রমজান মাসে ভোগান্তি চরমে

শরীফ শাওন: [৩] পানি সংকটে থাকা মিরপুরবাসীর মধ্যে চরম প্রতিকূল পরিবেশে রয়েছে ১২ নম্বর সেকশনের ডি ব্লক এলাকার বাসিন্দারা। ঘনবসতি এলাকার বাসিন্দারা বহুবছর থেকে জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও সুফল পাচ্ছে না।

[৪] ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, মিরপুরে পাম্প (গভির নলকূপ) দিয়েই চলছে পানি সরবরাহ। পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, প্রকল্প শেষে এর সুফল পাওয়া যাবে।

[৫] এলাকাবাসী জানান, একটি পাম্প থাকা সত্ত্বেও পানি সংকটের কারণ খুঁজতে ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং মডস-জোন ১০ এর প্রকৌশলীরা এলাকাটি পরিদর্শন করেন। তারা জানান, আরও একটি পাম্প স্থাপন ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। এ বিষয়ে স্থানীয় এমপি আশ্বাস দিলে ৮ মাসেও কোন সমাধান হয়নি।

[৬] সাংসদ ইলিয়াস মোল্লাহ জানান, করোনার কারণে অফিস বন্ধ থাকায় কাজ পিছিয়েছে। দু-একদিনের মধ্যে ব্যক্তিগতভাবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়াম্যান দেলোওয়ার হায়দারের সঙ্গে দেখা করবো। আশা করি দ্রুত পানি সংকট নিরসন করা যাবে।

[৭] এর আগে তিনি পাম্প স্থাপনে গত বছর ২৩ সেপ্টেম্বর ঢাকা ওয়াসা, জমির অস্থায়ী ব্যবহার অনুমতি চেয়ে একই বছর ১৬ নভেম্বর পৃথক আবেদন জানিয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ৩০ ডিসেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়