শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে ট্রাক্টর চাপায় একজন নিহত

জিল্লুর রয়েল : [২] বগুড়ার নন্দীগ্রামে ট্রাক্টর চাপায় নুর আমিন (৪৫) নামে একজন নিহত হয়েছে। সে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিশারপাড়া গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। ২৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের চাঙ্গইর-চাতরাগাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মুরগী বিক্রেতা নুর আমিন ২৫ এপ্রিল সন্ধ্যায় বাইসাইকেল যোগে সোনাকানিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলো। হঠাৎ একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়