শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বোরো মৌসুমে ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ), ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন ধান কিনবে সরকার

তাপসী রাবেয়া: চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১১লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল (আতপ ও সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।

বোরো ধান আগামী ২৮ এপ্রিল ২০২১ থেকে এবং চাল ৭ মে ২০২১ থেকে সংগ্রহ শুরু হবে। উভয় সংগ্রহ শেষ হবে ৩১ আগস্ট ২০২১।সোমবার সকাল ১১টায় এক অনলাইন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

উল্লেখ্য, গত ২২এপ্রিল (বৃহস্পতিবার) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান, খাদ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। তবে কিছু নীতিগত সমস্যার কারণে ঐদিন সাংবাদিক সম্মেলন করা সম্ভব হয়নি।গত বোরো মৌসুমে ৬ লাখ মেট্রিক টন ধান ও ১১লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছিল সরকার।

  • সর্বশেষ