শিরোনাম
◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দরে দুই দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ ৩ দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে : প্রেসসচিব ◈ প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিল হতে পারে যে কারণে

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে করোনার টিকা তৈরির কাঁচামাল পাঠাবে যুক্তরাষ্ট্র

রাকিবুল রিফাত: [২] রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন। বিবৃতিতে বলা হয় সেরাম ইনস্টিটিউটে কোভিশিল্ড টিকা প্রস্তুত করার জন্য যেসব কাঁচামালের প্রয়োজন তা শিগগিরই পাঠানো হবে। দা হিন্দু

[৩] এরই মধ্যে করোনার দ্বিতীয় ধাক্কায় ভেঙ্গে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য অক্সিজেন, টিকা ও ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্রেরর কাছে সাহায্য চেয়েছিল ভারত। কিন্তু এর আগে বাইডেন প্রশাসন টিকা তৈরির কাঁচামাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে।

[৪] কিন্তু নতুন করে ভারতে মহামারী তীব্র রুপ ধারণ করায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন ছিল তাদের। এমনই পরিস্থিতিতে ভারতকে সাহায্য করবে বলে বিবৃতি জারি করল যুক্তরাষ্ট্র। বিবৃতিতে জানানো হয়েছে, চলমান মহামারি মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র ভারতকে পূর্ণ সহযোগিতা করবে। টিকা তৈরির কাঁচামালের পাশাপাশি পাঠানো হবে কোভিড-১৯ চিকিৎসা সরঞ্জামও। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়