শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:৫২ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৫:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ৯

সুজন কৈরী: [২] রাজধানী ও এর আশপাশের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, চোলাইমদ ও ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় আটকদের কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৩] রোববার ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার র‌্যাব-১০ এর একটি দল মুন্সিগঞ্জের সিরাজদিখানের বাশাইল মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পুরিয়া হেরোইনসহ আলী মাঝি (৫২) নামের একজনকে আটক করে। মাদক ছাড়াও তার তকাছ থেকে নগদ ১ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পুরিয়া হেরোইনসহ লিটন (৩২) নামের একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও নগদ ১ লাখ ৩৪ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নারায়নগঞ্জের ফতুল্লার উত্তর চাষাড়া এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে ৩৭পিস ইয়াবা ও ৫০ পুরিয়া হেরোইনসহ ৪ জনকে আটক করেছে র‌্যাবের একটি দল। আটকরা হলেন- খোকা সরকার (৪৮), কামরুজ্জামান (৫৮), মনজুরুল ইসলাম (৩৬) ও জিন্নাত আলী (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৬] এছাড়া শনিবার র‌্যাব-১০ এর একই আভিযানিক দল রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ রৌশন আলী (৫০) নামের একজনকে আটক করেছে।

[৭] এদিকে একই তারিখ দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭১৭পিস ইয়াবাসহ মিজানুর ফকির (৩০) ও কাদির (৪৮) নামের দুজনকে আটক করেছে র‌্যাব-১০। মাদক ছাড়াও আটকদের কাছ থেকে ২টি মোবাইল ও ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

[৮] বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ফতুল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জসহ নারায়নগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়