শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০১:৩২ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে ২৫০ দুস্থ্যপরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শাহিদুল ইসলাম: [২] ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র উদ্যোগে দেবিদ্বারে ২৫০ দুস্থপরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর সাত্তার প্রিন্সিপালের বাড়িতে স্বাস্থ্য বিধি মেনেই ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

[৩] ‘বন্ধু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এবং বন্ধু উন্নয়ন সংস্থার সমন্বয়ক মো. গোলাম মোস্তফা’র সঞ্চালনায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, আব্দুল হাকিম চেয়ারম্যান, কুমিল্লা ময়নামতি ক্যান্টনম্যান্ট বোর্ড স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, রোটারিয়ান মো. বেলায়েত হোসেন, সিনিয়র শিক্ষক মো. রেজাউল প্রমূখ।

[৪] বক্তারা বলেন, বন্ধু উন্নয়ন সংস্থা অতিতের ন্যায় ঈদসামগ্রী, শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও চক্ষু সেবা প্রদান, ঔষধ বিতরণ, দূর্যোগ মোকাবেলা সহ মানবতার সেবায় নানা কর্মসূচীর সাথে চলমান করোনাকালেও তাদের সহযোগীতার হাত অব্যাত আছে।

[৫] ইফতার সামগ্রীর মধ্যে জনপ্রতি ছোলা বুট, চিনি, খেসারির ডাল, খেজুর, তৈল, মুড়ি, পেঁয়াজ, ট্যাং সহ প্রায় ৬৫০ টাকার সামগ্রী রয়েছে।

[৬] দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, চলমান বৈশ্বিক মহামারী করোনা রোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই। সামাজিক দূরত্ব বজায়, মাক্স পড়া, জনসমাগম এড়িয়ে চলা এবং সরকারের নির্দেশনা ও চিকিৎিসকের পরামর্শ মেনে চলতে হবে। তাছাড়া চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, চাদাবাজীসহ আইনশৃংখলার অবনতি ঘটতে পারে এমন যে কোন অপরাধ সংগঠনের সংবাদ পাওয়া মাত্রই নির্ভয়ে পুলিশকে খবর দেবেন। মনে রাখবেন এখন দেবিদ্বার থানা দালালমুক্ত। সর্বসাধারনের অভিযোগ সরাসরি পুলিশকে জানাবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ