শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ

দিদারুল আলম: চট্টগ্রামের মিরসরাইয়ে কোভিড-১৯ নিয়ন্ত্রনে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১’শ ১০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়াহেদপুর ইউনিয়নের সরকারহাট এন.আর. উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে ওই ত্রাণ বিতরন করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক মো.আতিকুল হক।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো.ইফতেখারুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. জাকারিয়া, চট্টগ্রাম জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা সঞ্জীব কুমার চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি মিহির কান্তি নাথ, শাখাওয়াত উল্লাহ রিপন, সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভূঁইয়া, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, এরাদুল হক নিজামী ভুট্টো, আবুল হোসেন ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার বলেন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় ত্রাণ বিতরণের জন্য কর্মহীন উপজাতি পরিবার, দিনমজুর, রিক্সা ভ্যান চালক, অটো রিক্সা চালকসহ নিম্ম আয়ের পরিবার গুলোকে বাছাই করা হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতেও ত্রাণ বিতরণ করা হবে।
অঃঃধপযসবহঃং ধৎবধ

  • সর্বশেষ