শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১১:০০ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হেফাজতের নায়েবে আমির আবদুল হামিদের দুই ছেলে গ্রেপ্তার

বাশার নূরু: [২] হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরীর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শনিবার একজনকে বরিশাল থেকে এবং আরেকজনকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার দুজন হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও তাঁর ছোট ভাই মোহাম্মদ উল্লাহ (২১)। মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে এবং মোহাম্মদ উল্লাহকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

[৫] মুন্সিগঞ্জ পুলিশ সুপার আবদুল মমেন বলেন, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন হেফাজত ইসলামের ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সে ঘটনায় পৃথক ১০টি মামলা করা হয়। গ্রেপ্তার দুজন অধিকাংশ মামলার আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়