শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি রিয়াল বেতিস

স্পোর্টস ডেস্ক: [২] শনিবার (২৪ এপ্রিল) রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল বেতিস। ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরছেন এডেন হ্যাজার্ড ও লুকা মদ্রিচ। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে পূর্ণ তিন পয়েন্ট পেতে চায় জিদান বাহিনী। অন্যদিকে, রিয়ালকে ফেভারিট মানলেও, ইতিবাচক ফুটবল খেলার প্রত্যয় রিয়াল বেতিসের। মাদ্রিদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

[৩] লা লিগায় শিরোপার লড়াইটা বেশ জমে উঠেছে। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিল টপার অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুয়ে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। এবার রিয়াল বেতিসকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। ৪৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বেতিস। টেবিলের সমীকরণটা বলছে, ম্যাচটা বড় ব্যবধানে জিততে পারলে অ্যাতলেটিকো মাদ্রিদকে টপকে শীর্ষে ওঠার সুযোগ থাকছে জিদান বাহিনীর সামনে।

[৪] সবশেষ ৫ ম্যাচের ৪টিতে জয় পেয়ে আত্মবিশ্বাসী রিয়াল শিবির। গেল ম্যাচে করিম বেনজেমা ম্যাজিকে কাদিজের বিপক্ষে জয়টা অনুপ্রেরণা যোগাচ্ছে লস ব্লাঙ্কসদের। যদিও কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচার বেতিসের চেয়ে অনেকটাই এগিয়ে রিয়াল মাদ্রিদ। পরিসংখ্যানও কথা বলছে ৩৪ বারের শিরোপা জয়ীদের পক্ষেই। দু’দলের ৪৯ বারের মুখোমুখি লড়াইয়ে রিয়াল মাদ্রিদের ২৫ জয়ের বিপরীতে রিয়াল বেতিসের জয় ১০টি। তবে সবশেষ দেখায় বেতিসের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। - মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়