শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টয়লেট বিরতি নেওয়ায় চাকরিচ্যুত টেসকো চালক ১৭ হাজার পাউন্ড ক্ষতিপূরণ পেলেন

রাশিদুল ইসলাম : [২] টেসকো চালক বিলি ফিৎজসিমন্সের স্বাস্থ্যগত কারণেই ঘনঘন টয়লেটে যেতে হয়। কিন্তু টেসকোর যেসব স্টোরে তিনি কাজ করেননি সেগুলোর টয়লেট ব্যবহার তার জন্যে নিষিদ্ধ ছিল। ফলে তাকে কাজের ফাঁকে ফাঁকে বাড়িতে যেতে হয়। এতে টেসকোর সরবরাহ ক্ষতিগ্রস্ত হলে তাকে চাকরি হারাতে হয়। ডেইলি মেইল

[৩] টেসকোর সরবরাহ ভ্যানগুলোতে ক্যামেরা সংযুক্ত থাকে। পরীক্ষা করে স্কটল্যান্ডের টেসকো ম্যানেজার দেখতে পান তিন মাসে ৭৯৫ মিনিট পেশাগত দায়িত্ব পালনে ৩৪ মিনিট তিনি বাসায় ছিলেন। এতে টেসকোর পণ্য সরবরাহ কাজ বিঘ্নিত হয়।

[৪] একবার দেখা যায় যখন বিলির কাস্টমারের বাসায় পণ্য নিয়ে পৌঁছানোর কথা তখন তিনি বাসায়। আরেকবার টেসকোর আরেক স্টোরে থাকার কথা থাকলেও একই ঘটনা ঘটে।

[৫] চাকরি হারানোর পর বিলি আদালতের শরণাপন্ন হন। আদালত তার স্বাস্থ্য পরিস্থিতির মেডিকেল রিপোর্ট পরীক্ষার পর সিদ্ধান্ত নেয় সঙ্গত কারণেই তাকে ঘনঘন টয়লেট ব্যবহার করতে হয়েছে। এর কারণ হচ্ছে বিলির মূত্রনালীর সংক্রমণ ও প্রোস্টেটের আকার বৃদ্ধি পাওয়ায় তাকে বাধ্য হয়ে টয়লেটে যেতে হয়েছে।

[৬] আদালত সিদ্ধান্ত নেয় টেসকো বিলির এধরনের শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি যথাযথ বিবেচনা করেনি। টেসকো নীতির পরিপন্থী কাজ বিলি করেছে এমন অভিযোগও আদালত নাকচ করে দেয়।

[৭] এমপ্লয়মেন্ট জাজ মেলানি স্যাঙ্গসটার রায় দেন বিলিকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত অনায্য এবং তা অন্যায়ভাবে করা হয়েছে। একই সঙ্গে আদালত বিলির অনুভূতিকে আঘাতের জন্যে ১৫ হাজার ৬১৩ ডলার ও অতিরিক্ত ২ হাজার ২০ ডলার জরিমানা পরিশোধে টেসকো কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়