শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারের চার শতাধিক প্রতিষ্টানের ৩০ হাজার শ্রমিক বেকার,ধ্বংসের মুখে পর্যটন শিল্প

ফরিদুল মোস্তফা:[২] করোনার লকডাউনে বন্ধ রয়েছে কক্সবাজারের পর্যটন শিল্প। বন্ধ রয়েছে প্রায় চার শতাধিক হোটেল মোটেল কটেজ ও রেষ্টুোরা।ফলে সেখানে কর্মরত প্রায় ৩০ হাজার কর্মকর্তা কর্মচারী এখন প্রায় বেকার। আর্থিক দৈন্যদশায় কাটছে তাদের জীবন ও জীবিকা।

[৩] পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ীরাও পড়েছেন মহা দূর্ভোগে।এই অবস্থায় একদিকে মহামারি করোনা অন্যদিকে কর্মহীন অনিশ্চয়তায় চরম মানবেতর জীবনযাপন করছেন কক্সবাজারের এসব পর্যটন সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ। অবস্থা অব্যাহত থাকলে আসন্ন ঈদুল ফিতরের ধর্মীয় উৎস কিভাবে পালন করবেন তাও জানেননা তারা।

[৪] কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার করোনায় নিজেদের করুন অবস্থার কথা স্বীকার করে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে বলেন,আমরা ব্যাংক লোনের উপরেই বেচে আছি।আমাদের প্রায় ৩০ হাজার শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। কাজেই সরকার এই অবস্থায় আর্থিক প্রনোদনা না দিলে ধ্বংস হয়ে যাবে পর্যটন শিল্প।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়