শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়?

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৪৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে মাদকদ্রব্যসহ ৫ জন আটক

জাহিদুল কবির: যশোর পুলিশ আলাদা অভিযানে মাদক দ্রব্যসহ ৫জনকে আটক করেছে। ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর সোমেন দাস জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শার্শার বাগআচঁড়া কলেজ মোড় এলাকার বাড়ি থেকে নজরুল ইসলাম নজু (৪২) নামে এব যুবককে আটক করা হয়। নজু ওই এলাকার রবিউল ইসলাম শেখের ছেলে। পরে তার ঘর তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কোতয়ালি থানার এসআই রেজাউল করিম জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মুড়লী মোড়স্থ চলন্তিকা পেট্রোল পাম্পের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। এরা হলো, মুড়লী মহাসীন স্কুলের পূর্ব পাশের আনসার ড্রাইভারের ভাড়াটিয়া মৃত রাজ্জাক সানার ছেলে আরব সানা (২২), একই এলাকার ইমরানের বাড়ির ভাড়াটিয়া আবুল খায়েরের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং মুড়লী জোড়া মন্দির এলাকার দায়েম আলীর ছেলে শাহীন হোসেন (২৮)। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে যশোর সদরের নরেন্দ্রপুুর পুলিশ ক্যাম্পের এসআই সুপ্রভাত মন্ডল জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে নরেন্দ্রপুর মহাজ্জেল পাড়া থেকে সোহাগ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। সোহাগ ওই এলাকার মহাসিন আলীর ছেলে। তার কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ