শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফ্রিকার সবচেয়ে জনবহুল শহর দার এস সালামের দিকে ধেয়ে আসছে বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় জোবো

তাহমীদ রহমান: [২] দক্ষিণ ভারত মহাসাগরের মাদাগাস্কারের নিকটে অবস্থিত ঘূর্ণিঝড় জোবো যা শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সমতুল্য, ১০০ কিলোমিটার (৬২ মাইল) বেগে তানজানিয়ার উপকূলে আঘাত হানার আগে, শক্তি হারাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সিএনএন, দ্যা সিটিজেন

[৩] তানজানিয়া আবহাওয়া কর্তৃপক্ষ পূর্বাভাসটি বলছে, ঘূর্ণিঝড় জোবো তীব্রতর হতে চলেছে ও উপকূলের দিকে এগিয়ে আসছে। শনিবার রাতের দিকে লিন্দি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৪১০ কিলোমিটার দূরে থাকবে বলে আশা করা হচ্ছে।

[৪] তানজানিয়ার বৃহত্তম শহর ও সাবেক রাজধানী দার এস সালামে ৬০ লাখেরও বেশি লোক বসবাস করেন। সরকারী পূর্বাভাসে দার এস সালাম এবং জাঞ্জিবার উভয় শহরকেও সম্ভাব্য জোবোর গতিপথে অন্তর্ভুক্ত করা হয়েছে।

[৫] রেকর্ডগুলিতে দেখা যায় ১৯ শতাব্দীর পর থেকে কেবল দুটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় তাঞ্জানিয়ার উপকূলে পৌঁছেছে। ১৮৭২ সালের জাঞ্জিবার ঘূর্ণিঝড় এবং ১৯৫২ সালের ঘূর্ণিঝড় লিন্ডি। দুইটি ঝড় অগণিত জীবন নিয়েছিল এবং সেই অঞ্চলে উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ তৈরি করেছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়