শিরোনাম
◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০১:২৭ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বেড়েছে সবজির দাম, কমেছে ডিম-মুরগির দাম, গরু-খাসির মাংসের দাম স্থিতিশীল

শাহীন খন্দকার: [২] এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সবজির দাম। তবে দাম কমেছে মুরগি ও ডিমের। অপরদিকে অপরিবর্তিত ভোজ্যতেল ও চালসহ অন্যান্য পণ্যের দাম। শুক্রবার রাজধানীর কৃষিবাজার, শেখেরটেক, নূরজাহান রোড এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

[৩] এসব বাজারে সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে প্রতিকেজি গাজর ৩০ থেকে ৪০ টাকা, শিম ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৬০ টাকা হয়েছে।

[৪] প্রতিটি লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। মিষ্টি কুমড়ার কেজি ২০ থেকে ৩০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, লতি ৬০ টাকা, সজনে ৫০ থেকে ৬০ টাকা, আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা। কাঁচামরিচের কেজি ৪০ থেকে ৫০ টাকা।

[৫] কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। শসার দাম ৫০ থেকে ৬০ টাকা। মটরশুঁটির কেজি ৫০ থেকে ৬০ টাকা। লেবুর দাম প্রতি হালি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

[৬] এছাড়াও শুকনা মরিচ প্রতিকেজি ২০০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ১২০ টাকা, আদা ৮০ থেকে ১০০ টাকা। হলুদ ১৮০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। প্রতি কেজি বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা, মিনিকেট ৬৫ টাকা, নাজির ৬৫ থেকে ৭০ টাকা, স্বর্ণা চাল ৪৮ থেকে ৫০ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ১০০ টাকা। খোলা ভোজ্যতেলের লিটার বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৩৯ টাকা।

[৭] লাল ডিমের দাম ৫ টাকা কমে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়। হাঁসের ডিমের দাম কমে ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকা। দেশী মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। প্রতিকেজিতে ৫০ টাকা দাম কমে সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা ও ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়।

[৮] লেয়ার মুরগির কেজি ২১০ থেকে ২২০ টাকা। এসব বাজারে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংস এবং মসলাসহ অন্যান্য পণ্যের দাম। বাজারে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকা। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ