শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১২:৩০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সদর উপজেলা প্রশাসনের সেহরি সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোট:  নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১০০ জন ভাসমান মানুষের মাঝে সেহরি সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরার নেতৃত্বে বৃহস্পতিবার এসব সামগ্রী বিতরণ করা হয়।

সদর উপজেলার শিবু মার্কেট, ফতুল্লা রেলস্টেশন, ফতুল্লা লঞ্চঘাট, পঞ্চবটি এবং চাষাড়া রেলস্টেশন এলাকায় এ কার্যক্রমের সময় সহকারী কমিশনার (ভূমি) মো আজিজুর রহমান ও সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পুরো রমজান মাসেই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়