শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৫৭ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপু তৌহিদুল: ভারতে করোনার আঘাত নিয়ে আপডেট নিউজগুলো দেখে চরম ভীত হচ্ছি

দীপু তৌহিদুল: ভারতে করোনার আঘাত নিয়ে আপডেট নিউজগুলো দেখে চরম ভীত হচ্ছি। ভারতে করোনা ট্রিপল মিউটেশন করে ফেলেছে। হসপিটালগুলোতে কোনো জায়গা নেই, ওষুধ সঠিক ভাবে মিলছে না, অক্সিজেন সাপ্লাই ব্যাহত হচ্ছে, প্রচুর মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, শ্মশানের স্থান সংকুলান হচ্ছে না বলে সাময়িক ভাবে ডেড বডি পোড়ানোর জন্য নতুন করে জায়গা করা হচ্ছে, মুসলিম কবরস্থানে কবরের সংকট দেখা দিয়েছে। ভারতের মতন শক্ত গুছানো রাষ্ট্রও সব কিছু সামাল দিতে অক্ষম হচ্ছে। করোনা ভাইরাসকে মোকাবেলায় ভারত সরকার লকডাউন হতে নাইট কারফিউ পর্যন্ত ব্যাবহার শুরু করেছে। ভারত সত্যি এই মুহূর্তে করোনার বিপর্যয়ের মুখে পড়ে গেছে। আর এটা বাংলাদেশের জন্যও চরম দুঃসংবাদ। বাংলাদেশে ইতোমধ্যেই করোনার ডাবল মিউটেশন আছে, এখন এখানে ট্রিপল মিউটেশন চলে এসেছে বা হয়ে গেছে অনুমান করাই যেতে পারে। ভারত যে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে, বাংলাদেশও হাটি হাটি পা পা করে সেদিকেই হাঁটছে মনে হচ্ছে, এইটা করোনায় বাংলাদেশের রাইজিং ডেথ রেটটাই বলে দিচ্ছে। করোনা সামাল দিতে ভারতের ঘাম ছুটে যাচ্ছে।
সেখানে করোনা সামাল দেবার ইস্যুতে বাংলাদেশ শক্ত অবস্থানে আছে এটা ভাবাটা চরম বোকামি হবে। আমাদের নিজেদের সামর্থ্য অবশ্যই খুব দুর্বল, এটা স্বীকার করতে হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উচিত খুব দ্রুততম সময়ে নিজ সামর্থ্য অনুযায়ী জরুরি সর্বাত্মক পরিকল্পনা সাজিয়ে ফেলা। আর এটা না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বিশাল হয়ে যাবে। বাংলাদেশের হাতে এক্সট্রা খেলার মতন কোনো সময় হাতে আর নেই। বাংলাদেশে যারা মনে করছেন ভারতে করোনার আঘাত তাদের গায়ে লাগবে না, তারা চরম ভুল করছেন। ভারতের সঙ্গে আমাদের সীমান্ত, বাণিজ্য ও যাতায়াত রয়েছে, তাই দীর্ঘ সময় ধরে নিজেদেরকে লক করে থাকতে পারবেন না। এখন সময়ের প্রয়োজনে ভারতের করোনা নিয়ন্ত্রণে গৃহীত উদ্যোগগুলো বাংলাদেশের অনুসরণ করাটা ভালো হবে। এসবের পাশাপাশি ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যেতে হবে, যাতে উভয় রাষ্ট্রে সঠিক ভাবে করোনা ইস্যুতে ফাইট হয়। বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উচিত কাজ - সকল কাজ স্থগিত রেখে করোনা নিয়ন্ত্রণে শতভাগ মন দেওয়া। সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়