শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ ◈ বে‌শি কথা না ব‌লে কাজে প্রমাণ দিতে চান তামিম ইকবাল ◈ আমি তো সাবেক উপদেষ্টার বাসার সামনে গাড়ি পার্ক করে ঘুমিয়ে যাইনি : ফারুক আহ‌মেদ  ◈ বিসিবিতে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল ◈ দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিল ইরান ◈ পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির পথে ইরান-যুক্তরাষ্ট্র, হামলা স্থগিত ডোনাল্ড ট্রাম্পের ◈ ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান ◈ পটুয়াখালীর পর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রেও কয়লা সংকট, লোডশেডিংয়ের চাপ বেড়েছে ◈ আলটিমেটাম ঘিরে উত্তেজনা: গুরুত্বপূর্ণ স্থাপনায় মানবঢাল তৈরি ইরানে ◈ হরমুজ সংকটে তেলের দামে আগুন, বাড়ছে বৈশ্বিক মুদ্রাস্ফীতির শঙ্কা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাধারণ মানুষের ওপর ‘অত্যাচারের খড়গ’ কমাতে সরকারের প্রতি আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর

শিমুল মাহমুদ: [২] বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লকডাউনে মানুষের হাহাকার বন্ধে ঘরে ঘরে খাদ্য পৌঁছাও’ নাগরিক প্রতীকী অবস্থান শীর্ষক এক কর্মসূচিতে অংশ নিয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

[৩] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘সরকার কখনো জনগণের কথা ভাবে না। তাই আজকে এর মধ্য দিয়ে সম্মিলিত প্রচেষ্টা খুব অব্যাহত রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতে জনগণ জিতবেই, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’]

[৪] তিনি বলেন, ‘দুঃখের কথা কী বলব, বাঁশখালীতে আরও দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমাদের হাইকোর্ট এখনো সুয়োমোটো করে সরকারকে আসামি করে মাঠে হাজির করছে না। তাদের বলা উচিত।’

[৫] গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘আমরা মাওলানা ভাসানীর মতো বলতে বাধ্য হবো- আপনারা যদি এখনো সতর্ক না হন, সংশোধন হওয়ার চেষ্টা না করেন তাহলে জনগণও হয়ত আপনাদের ট্যাক্স দেয়া বন্ধ করে দেবে। তাতে দেশে নৈরাজ্য হবে, আমরা সুশাসন চাই, আমরা নৈরাজ্য চাই না। আমাদের ওপর অত্যাচারের খড়গ কমান।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়