শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবিদ্বার থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রের লাশ বান্দরবানে মাটি চাপা অবস্থায় উদ্ধার, আটক ২

শাহিদুল ইসলাম : কুমিল্লার দেবিদ্বার থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রের লাশ বান্দরবানের লামা থেকে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ২ টার দিকে লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের শিং ঝিড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।

ওই মাদ্রাসা ছাত্রের নাম মোহাম্মদ অলিউল্লাহ স্বাধীন (১৭)। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিঞ্চুপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ লামা উপজেলার বেতঝিড়ি এলাকা থেকে ফয়েজ আহমেদ ও আরিফুল ইসলাম নামের দুজনকে আটক করেছে। এদের মধ্যে আরিফুল ইসলাম অপহৃত মাদ্রাসা ছাত্রের আপন ফুফাতো ভাই।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন গত ২২ শে মার্চ মাদ্রাসা ছাত্র মোহাম্মদ অলিউল্লাহ বেড়ানোর কথা বলে তার ফুফাতো ভাই আরিফুল ইসলাম এর সাথে বের হয়। পরে তাদের আর কোনো খোঁজ না পাওয়ায় দুদিন পর বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে পুলিশ ঐ সূত্র ধরে বান্দরবানের লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের বেত ঝিড়ি এলাকা থেকে আরিফুল ইসলাম ও ফয়েজ আহমদ নামের দু'জনকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ শিংঝিড়ি এলাকায় মাটি চাপা দেয়া অবস্থায় অপহৃত মাদ্রাসা ছাত্র অলিউল্লাহর লাশ উদ্ধার করে। অপহরণের পর এক লক্ষ টাকা মুক্তিপণ না পেয়ে তারা অলিউল্লাহ কে হত্যা করে মাটি চাপা দিয়েছে বলে জানায়। এ ঘটনায় লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ কুমিল্লা আসার পথে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়