শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় এ্যাপয়েন্টমেন্ট পেলেই ভ্যাকসিনের সুযোগ মিলছে

শওগাত আলী সাগর, ফেসবুক থেকে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো,বিরোধী দলীয় নেতা এরিন ও টুল , এনডিপি নেতা জাগমিত সিং- তিনজনেই এখন কোভিড ভ্যাকসিন পাওয়ার যোগ্যতা অর্জন করলেন। অন্টারিও প্রভিন্স অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনের জন্য বয়স সীমা কমিয়ে ৪০ এ নির্ধারণ করার পর তিন নেতাই ভ্যাকসিন নেয়ার যোগ্যতা অর্জন করেন। এতোদিন এঁদের কারোই ভ্যাকসিন পাওয়া সম্ভব হচ্ছিলো না।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার অফিস তার জন্য ভ্যাকসিনের অ্যাপয়েন্ট পাওয়ার চেষ্টা করছে।অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মাত্রই তিনি এবং তার স্ত্রী ভ্যাকসিন নেবেন। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডও কোনো একটি ফার্মেসীতে গিয়ে ভ্যাকসিন নেবেন। তবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টায় আছেন।

ভ্যাকসিনের জন্য প্রধানমন্ত্রী এখনো অ্যাপয়েন্টমেন্ট না পেলে ও প্রধান বিরোধীদলীয় নেতা এরিন ও টুল এবং এনডিপি নেতা জাগমিত সিং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন।

প্রধানমন্ত্র্রী থেকে শুরু করে প্রত্যেককেই অনলাইন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের জন্য বুকিং দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পেলেই কেবল তারা ভ্যাকসিন নিতে পারবেন। কানাডার শীর্ষ নেতাদের সবাই অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিচ্ছেন- সেটি তারা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়