শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতায় অস্ত্রোপচার করতে যাওয়া জীবনের পুরো দায়িত্ব নিয়েছেন ভারতের ডিফেন্ডার প্রীতম

মাহিন সরকার: [২] গেল শনিবার কলকাতার একটি হাসপাতালে জাতীয় দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। জীবন নিজেই হাসপাতালের বিছানা থেকে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। জানা গেছে, জীবনের কঠিন মুহুর্তে পাশে এসে দাঁড়িয়েছেন প্রতিবেশী দেশ ভারতের ডিফেন্ডার প্রীতম কোটাল।

[৩] প্রীতমের এই ব্যবহারে মুগ্ধ হয়েছেন নাবিব নেওয়াজ জীবন। তিনি বলেন, আমি কলকাতায় কাউকেই চিনি না। শুরু থেকেই প্রীতম আমার খেয়াল রেখেছে। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি অস্ত্রোপচারের দিন ও তার পরের দিন ও আমার সঙ্গে দেখা করে গিয়েছে।

[৪] প্রীতম বলেন, যে দেশেরই ফুটবলারই হোক আগে তো ও একজন মানুষ। তাই সাহায্য করার আগে দুবার ভাবিনি। ১৩ এপ্রিল ও একাই আসে কলকাতায়। আমি যোগাযোগ করে দিই ডাক্তারদেরর সঙ্গে। বাংলাদেশের আর একজন ফুটবলার রায়ানের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। ওর মাধ্যমেই নাবিব যোগাযোগ করে।

[৫] তবে এখনও বাড়ি ফেরা নিয়ে চিন্তায় নাবিব। বুধবার ২১ এপ্রিল তাঁর বাড়ি ফেরার টিকিট কাটা থাকলেও করোনার কারণে লকডাউন বেড়ে যাওয়ায় ঢাকায় ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। নাবিব বলেন, আমার বুধবার টিকিট কাটা রয়েছে। কিন্তু শুনলাম লকডাউন এক সপ্তাহ বাড়বে দেশে। এখন কী ভাবে দেশে ফিরব তা বুঝতে পারছি না।

[৬] তবে নাবিবের দেশে ফেরার দায়িত্বও নিচ্ছেন প্রীতম। তিনি বলেন, বুধবার ওর ফেরার কথা থাকলেও ঢাকাতে লকডাউন থাকায় ও ফিরতে পারছে না। দেখি কীভাবে নাবিবকে ওর দেশে ফেরানো যায়। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়