শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তীব্র বিতর্ক ও সমর্থকদের বিক্ষোভের মুখে সুপার লিগ থেকে বেরিয়ে গেলো ইংল্যান্ডের ‘বিগ সিক্স’

লিহান লিমা: [২] ইউরোপিয়ান সুপার লিগে যোগ দেয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই লিগ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় ক্লাব-ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, টটেনহ্যাম ও চেলসি। ডেইলি মেইল

[৩]সুপার লিগের ঘোষণা হওয়ার পর থেকেই ক্লাবগুলির সমর্থকরা নিজের প্রিয় দলের মাঠের সামনে জড়ো হয়ে ব্যানার হাতে প্রতিবাদ করেন। চেলসির স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজের সামনে হাজার হাজার ফুটবল সমর্থক সুপার লিগ বিরোধী প্ল্যাকার্ড, পোস্টার হাতে বিক্ষোভ করেন।

[৪]পরিস্থিতির কারণে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সিদ্ধান্ত পুর্নবিবেচনার কথা জানায় আর্সেনাল ও চেলসি। সর্বপ্রথম নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে সুপার লিগ থেকে বেরোনোর ঘোষণা দেয় ম্যানচেস্টার। কিছুক্ষণ পর চেলসিও এই ক্লাব থেকে বেরোনোর কথা জানায়। আর্সেনালের বিবৃতিতে বলা হয়, ‘সমর্থকদের মনে আঘাত করা কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না।’ ৭২ঘণ্টার মধ্যে ৬টি ক্লাবই সুপার লিগ থেকে বের হওয়ার আনুষ্ঠানিক যৌথ ঘোষণা দেয়।

[৫]ইংল্যান্ডের ক্লাবগুলি পিছু হটার পর সুপার লিগ কমিটির পক্ষ দেয়া বিবৃতিতে বলা হয়,‘ইংল্যান্ডের ক্লাবগুলিকে চাপের মুখে পিছপা হতে বাধ্য করা হয়েছে। তবে আমরা নিশ্চিত আমাদের টুর্নামেন্ট ইউরোপের কোনরকম নিয়ম অমান্য করে নি। আমরা নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছি যাতে সামান্য রদবদল ঘটিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা যায়।’

[৬]সুপার লিগে এখন রয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাস। ফ্রান্স ও জার্মানির কোনো ক্লাব আগেই এই লিগে যোগ দেয় নি।

  • সর্বশেষ