শিরোনাম
◈ ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা–কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির ঘোষণা হাইকোর্টের ◈ বাংলা‌দে‌শের কা‌ছে টেস্ট হা‌রের পর পাকিস্তান দলকে আইসি‌সি মোটা অঙ্কের জরিমানা কর‌লো ◈ হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু ◈ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে ধ্বংস হচ্ছে ফসল, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা, বিপন্ন উপকূলীয় মানুষের জীবন ◈ মিসাইল ছোড়া ছাড়াই ইরান চুক্তি সফল করেছিলাম: বারাক ওবামা ◈ প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল টিনের চালাসহ এক ব্যক্তিকে, ভাঙল হাত-পা (ভিডিও) ◈ উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ◈ সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ◈ মোদি কেন ভারতীয়দের এক বছর সোনা না কেনার আহ্বান জানালেন? ◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:২৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারণার মূল্য, এক মাসে কোভিড সংক্রমণ বৃদ্ধি ১৫শ শতাংশ

রাশিদুল ইসলাম : [২] গত ফেব্রুয়ারি থেকে ভারতের পশ্চিমবাংলায় ৮ ধাপে নির্বাচন লক্ষ্য রেখে যে ব্যাপক প্রচারণা শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারই খেসারত এখন দিতে হচ্ছে। সমাবেশ, শোভা যাত্রা, সড়ক জুড়ে নির্বাচনী প্রচারণার জোয়ারে কোভিড স্বাস্থ্য বিধি নিষেধ ভেসে গেছে। দি প্রিন্ট

[৩] গত ১১ মার্চ পশ্চিমবাংলায় কোভিড সংক্রমণ হ্রাস পেয়ে দাঁড়ায় ৩ হাজার ১১০এ। কিন্তু ২০ মার্চ ে সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৫৩ হাজারে। সংক্রমণ ১৫শ শতাংশ বৃদ্ধির মূল কারণ নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক জমায়েত।

[৪] ইতিমধ্যে পশ্চিমবাংলার ১৬টি জেলায় ৫ ধাপের নির্বাচন শেষ হয়েছে।

[৫] পুরুলিয়ায় গত ১৮ মার্চ সংক্রমণ হয় ৩৫ জন। একই দিন সেখানে ভারতের নরেন্দ্র মোদি বিশাল এক সমাবেশে যোগ দেন। এর চারদিনের মাথায় সংক্রমণ বাড়তে থাকে। একমাস পর পুরুলিয়ায় সংক্রমণের হার ৩৪ গুণ বৃদ্ধি পেয়ে ১২শ ছাড়িয়েছে। গত ১৮ থেকে ২৭ মার্চ পুরুলিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৬] গত ১৪ মার্চ দক্ষিণ ২৪ পরগণায় সংক্রমণ সংখ্যা ছিল ১২৬। এরপর টিএমসি প্রার্থী পরেশ রামের রেল নির্বাচনী প্রচারণা শুরু হয়। অন্যদলগুলো সমাবেশ করে। ইতিমধ্যে সেখানে সংক্রমণ হার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

[৭] হাওড়ায় ১৭ ফেব্রুয়ারি সংক্রমণ ছিল ৮৪ জন। এখন তা বৃদ্ধি পেয়ে হাজার ছাড়িয়েছে। হুগলিতে ১৭ মার্চ সংক্রমণ সংখ্যা ছিল ৮১, এখন দিনে সংক্রমণ ৫শ ছাড়িয়েছে। উত্তর ২৪ পরগণায় গত ২২ মার্চ সংক্রমণ ছিল ৩ হাজার ৪২০ জন। এরপর টিএমসি-বিজেপি’র মধ্যে সংঘর্ষের পর ৩১ মার্চ সংক্রমণ সংখ্যা দাঁড়ায় ১২ হাজার ৫২৬ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়