শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ চক্রের ৬ জন গ্রেপ্তার

রাজু চৌধুরী : [২] ০১টি চাইনিছ কুড়াল, ০১টি তলোয়ার, ০১টি টিপ ছুরি ও ০১টি লোহার ছুরি সহ ০৬ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম।

[৩] মঙ্গলবার (২০ এপ্রিল ) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পংকজ দত্ত ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ দেলোয়ার হোসেন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ আলমগীর এর নেতৃত্বে বিশেষ টিম-০৩ কোতোয়ালী থানাধীন রেলওয়ে পলোগ্রাউন্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ মোঃ শাহ আলম প্রকাশ আলম (৪২), মোঃ সোহেল প্রকাশ জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৩), আল আমীন প্রকাশ আমিন প্রকাশ সুমন (২৪), মোঃ শহিদুল আলম সানি প্রঃ সানি (৩১), মোঃ শফিকুল ইসলাম (২০), মোঃ সুজন প্রঃ হানিফ (২১) কে গ্রেপ্তার করেন এবং ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দ্রুত বিচার আইন, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুইটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়