শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের মঠবাড়িয়ায় পিয়াজ চাষে ব্যাপক সম্ভাবনা বাম্পার ফলন

জুলফিকার আমীন : [২] মূল্য বৃদ্ধির কারনে মঠবাড়িয়া উপজেলার চাষীদের মধ্যে পিয়াজ আবাদের ব্যপাক আগ্রহ বেড়েছে। চাষীরা প্রশিক্ষণ পেলে অন্যান্য কৃষির পাশাপাশি পিয়াজ চাষে কৃষকরা আরও আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বছরে উপজেলায় ২ হেক্টর জমিতে পিয়াজ আবাদ হয়েছে।

[৩] তবে আমন ধান কাটতে দেরী হওয়ায় অধিকাংশ চাষী ১৫ আক্টোবরের পরে পিয়াজ আবাদ করেছে। উভয় সময়ে উপজেলায় মোট ১৫ হেক্টর জমিতে পিয়াজ আবাদ হয়েছে। পিয়াজ চাষে চাষীদের উদ্ভুদ্ধ করার জন্য উপজেলা কৃষি অফিস থেকে ২৫ জন চাষীকে ২৫ কেজি পিয়াজের বীজ (বিচি) দেয়া হয়েছে।
সবচেয়ে বেশী আবাদ হয়েছে উপজেলার ধানীসাফা, আমড়াগাছিয়া, টিকিকাটা, সাপলেজা ও মিরুখালী ইউনিয়নে।

[৪] উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দেড় হাজার মন। আবাদে বিলম্ব হওয়ায় এখনও মাঠের সব পিয়াজ তোলা হয়নি।উপজেলার ধানীসাফা গ্রামের কৃষক আছাদুল ও সাইদুল জানান, তারা ৩০ শতাংশ করে জমিতে পিয়াজ আবাদ করে ভাল ফলন পেয়েছেন। উত্তর মিরুখালী গ্রামের চাষী আফজাল জমাদ্দার (৫৮) জানান, ট্রেনিং না থাকায় কৃষি অফিস থেকে দেয়া বীজ দিয়ে সুবিধা করতে পারেননি।

[৫] পরে বীজ পিয়াজ কিনে ১৫ শতাংশ জমিতে পিয়াজ আবাদে তার প্রায় আট হাজার টাকা ব্যায় হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন জনান, মঠবাড়িয়া পিয়াজ চাষে একটি সম্ভাবনাময় এলাকা। পিয়াজ চাষের অনুকুল সময়ে চাষিদের বীজ ও সার সহায়তা দিতে পারলে পিয়াজের বাম্পার ফলন সম্ভব বলে তিনি জানান।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ