শিরোনাম
◈ সিলেটে সমাবেশ ঘিরে উত্তাপ: আলেম অবমাননার অভিযোগে প্রতিবাদ, লেবার পার্টির বিরুদ্ধে ব্যবস্থা দাবি ◈ পার‌লেন না রা‌কিব, কমনওয়েলথ গেমসে শেষ আটেই বিদায় নি‌লেন ◈ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির ◈ টুথপেস্টের পর এবার দেশের সয়াবিন তেলে ভয়াবহ মাইক্রোপ্লাস্টিক দূষণ, খোলা তেলে ঝুঁকি সবচেয়ে বেশি ◈ সুপারশপে আগুনে দক্ষিণ আফ্রিকায় নিহত ৬ বাংলাদেশি, জানা গেল পরিচয় ◈ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৪৫ বিলিয়ন ডলার ◈ মিয়ানমারের স্ক্যাম কারখানার নেপথ্যে যেভাবে কাজ করে আন্তর্জাতিক মাফিয়া নেটওয়ার্ক ◈ হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আহত সারজিস-পাটওয়ারী, জানালেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা বেড়েছে, সতর্ক করল পুলিশ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১২:১৫ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনা শহরে ডিবি পুলিশের অভিযানে সিরাপ তৈরীর কারখানায় : ২ লক্ষ টাকা জরিমানা

আবুল কালাম:[২] পাবনা শহরের কৃঞ্চপুর মহল্লায় গতকাল মঙ্গলবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানার সন্ধান পেয়েছেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, লজেন্স এবং এসব তৈরীর উপকরণ জব্দ করা হয়। এসময় ৩ জনকে আটক ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

[৩] ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শহরের কৃঞ্চপুরে মৃত আক্কাস আলীর ছেলে ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও লজেন্স তৈরী করছিলেন। এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ পাবনা শহরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করতো।

[৪] গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর নির্দেশে ডিবি পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইমরুল কায়েসের কারখানায় অভিযান চালানো হয়।

[৫] ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামা কারখানার মালিক কায়েসকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড এবং জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন। এসময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং সদর থানার ওসি নাসিম আহম্মদ উপস্থিত ছিলেন।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরণের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসুচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়