শিরোনাম
◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্মীয় অবমাননার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা চালাবে পাকিস্তান: ইমরান খান

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার দেশটির হাম নিউজ টেলিভিশনের এক সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বলেন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সকল ফোরামে ইসলামভীতির বিষয়ে ব্যবস্থা নিতে আমরা প্রস্তাব করবো। আনাদোলো

[৩] তিনি আরো বলেন, আশা করছি এই বিষয়ে সকল মুসলিম দেশে আমাদের পাশে থাকবেন। তাহলেই পশ্চিমা বিশ্বে একটি পরিবর্তন আসবে। তাছাড়া এই বিষয়ে আমাদেরও একটি স্থায়ী সমাধান খুঁজতে হবে।

[৪] ইমরান খান আরো বলেন, নবী (সা.) কে নিয়ে কটূক্তি করলে আমরা সবাই যদি সম্মিলতভবে প্রতিবাদ করি তাহলে পশ্চিমা বিশ্বের লোকেরা নবী (সা.)কে নিয়ে কটূক্তি করার আগে অন্তত দুইবার ভাববে। বিচ্ছিন্নভাবে আমাদের কিছু প্রতিবাদ ও নিন্দা পশ্চিমা বিশ্বে কোনো প্রভাব ফেলবে না।

[৫] তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) কয়েকমাস ধরে ফ্রান্সবিরোধী প্রচার চালিয়ে আসছে। দলটি পাকিস্তান সরকারকে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময়ও বেঁধে দেয়।

[৬] ফ্রান্সে গত বছর ইসলামবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর থেকে মাঝে মধ্যেই বিক্ষোভ করে আসছে তহরিক-ই-লাব্বাইক পাকিস্তান। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ