শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসম্ভবকে সম্ভব করে মঙ্গলাকাশে উড়লো নাসার ইনজেনুয়িটি হেলিকপ্টার

আসিফুজ্জামান পৃথিল: [২] পৃথিবীর বায়ুমণ্ডলে বাইরে কোনও রোটক্রাফটের ওড়ার ঘটনা এই প্রথম। এই ড্রোনটি মঙ্গলাকাশে এক মিনিটেরও কম সময় ভেসে ছিলো। কিন্তু এই অল্প সময়েই মহাকাশ অভিযানের ইতিহাসে লেখা হলো নতুন মাইলফলক। বিবিসি

[৩] ইনজেনুয়িটি উড়েছে পৃথিবীতে এই খবর এসেছে মঙ্গলের চারপাশে ঘুরতে থাকা একটি স্যাটেলাইটে রিলে করে। নাসা বলছে, সামনের দিনগুলোতে আরও উড্ডয়ন সম্পন্ন করবে ইনজেনুয়িটি। সেগুলো হবে আরও চমকপ্রদ। স্পেস

[৪] সামনের দিনগুলোতে হেলিকপ্টারটি আরও উঁচুতে উড়বে এবং বেশি সময় অবস্থান করবে। নাসার ইঞ্জিনিয়াররা এই প্রযুক্তির শেষ সীমা পর্যন্ত পর্যবেক্ষণ করতে চান। নাসা

[৫] এই কপ্টারটি নাসার পার্সিভারেন্স রোভারের অংশ। একে অনেকটাই পার্সির সাইডকিক হিসেবেই লাল গ্রহটিতে পাঠানো হয়েছে। এতোদিন এটি রোভারের সঙ্গেই আটকে ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়