শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধার পরিবারকে সমাজচ্যুতির ঘটনায় ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

নূর মোহাম্মদ: [২] হবিগঞ্জ সদর উপজেলার তেগুরিয়া ইউনিয়নের রামপুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর পরিবারের ওই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে জেলা প্রশাসকের কাছে মুক্তিযোদ্ধা পরিবারের দেওয়া আবেদন নিষ্পত্তি করতে বলা হয়। মুক্তিযোদ্ধা সুরুজ আলীর করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

[৩] আবেদনকারীর আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র কর জানান, মারামারির ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ মার্চ হবিগঞ্জের রামপুরা গ্রামের আব্দুর রবের সভাপতিত্বে সমাজপতিরা সালিশ শেষে সুরুজ আলীকে (৭৪) সমাজচ্যুত করার সিদ্ধান্ত দেয়। সামাজিক সব কর্মকাণ্ডেও তাকে নিষিদ্ধ করা হয়।

[৪] সালিশে সুরুজ আলীর পরিবারকে খাদ্যদ্রব্য ও সিলিন্ডার গ্যাস সরবরাহ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। যদি কোনো দোকানদার তার কাছে মালামাল বিক্রি করে, তবে সেই দোকানদারকে জরিমানা করা হবে এমন হুমকিও দেওয়া হয়।

[৫] ওই ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন সুরুজ আলী। আবেদনে সাড়া না পেয়ে গত ১১ এপ্রিল হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়