শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনার অধিনায়ক হতে পারা বিশেষ কিছু, বললেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : [২] অ্যাথলেতিক বিলবাওকে উড়িয়ে প্রায় দুই বছরের শিরোপা খরার অবসান ঘটাল বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি উঁচিয়ে ধরলেন কোপা দেল রের ট্রফি। দলের অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতায় যা তার প্রথম শিরোপা। দারুণ অর্জনের প্রতিক্রিয়ায় তিনি বললেন, এই কাতালান ক্লাবের অধিনায়ক হতে পারার মোটেও সাধারণ কোনো অনুভূতি নয়।

[৩] শনিবার (১৭ এপ্রিল) রাতে কোপা দেল রের ফাইনালে বিলবাওকে পাত্তাই দেয়নি রোনাল্ড কোমানের দল। সেভিয়াতে প্রতিযোগিতার সফলতম দুই দলের লড়াইয়ে তারা পায় ৪-০ গোলের বিশাল জয়। রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড মেসি করেন জোড়া গোল। একবার করে লক্ষ্যভেদ করেন আঁতোয়ান গ্রিজমান ও ফ্রেঙ্কি ডি ইয়ং।

[৪] ২০১৮-১৯ মৌসুমের স্প্যানিশ লা লিগার পর এটাই বার্সার প্রথম শিরোপা। অসাধারণ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ৩৩ বছর বয়সী মেসির। তাই ম্যাচশেষে বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তার উচ্ছ্বাস যেন বাঁধন মানছিল না, এই ক্লাবের অধিনায়ক হতে পারা বিশেষ কিছু। এবারের কোপাও আমার জন্য বিশেষ। কারণ, আমি (অধিনায়ক হিসেবে) শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছি।

[৫] অনেক দিন পর বার্সেলোনা শিরোপা জয়ের উৎসবে মাতলেও ভক্ত-সমর্থকরা সামনাসামনি তা দেখা থেকে বঞ্চিত হন। কারণ, করোনাভাইরাসের কারণে খেলা হয় দর্শকশূন্য স্টেডিয়ামে। এতে আক্ষেপ হয়েছে মেসির, ‘ভক্তদের সঙ্গে শিরোপা জয় উদযাপন করতে না পারার বিষয়টি দুঃখজনক। আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এটা ভীষণ হতাশার। কোপা সবসসময়ই বিশেষ এবং এই শিরোপা জয়ে ভক্তরা খুবই আনন্দিত হয়। আর এই দুটি ক্লাব ফাইনালে খেলতে অভ্যস্ত এবং উপভোগও করে। - ডেইলিস্টার

  • সর্বশেষ