শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১২:৩০ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রত্যাশা বাংলাদেশের

লিহান লিমা: [২] মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরোয়ার বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি করতে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত করার প্রত্যাশা করছে বাংলাদেশ। বেনার নিউজ

[৩]ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া-তে (ইউটিএম) এ দেয়া এক ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, ‘দুই দেশই পূর্বে এফটিএ স্বাক্ষর নিয়ে একমত হয়েছে। আমার বিশ্বাস পণ্য, বাণিজ্য, সেবা ও বিনিয়োগ বাড়াতে একটি সমঝোতামূলক এফটিএ স্বাক্ষর করার এখনই উপযুক্ত সময়।’

[৪]তিনি আরো বলেন, ‘দুই দেশের মধ্যে স্থিতিশীল বাণিজ্য নিশ্চিত করতে বাংলাদেশ জিএসটিপির আওতায় মালয়েশিয়ার সরকারের সঙ্গে শুল্কমুক্ত পণ্য রপ্তানি নিয়ে আলোচনা করছে। সেই সঙ্গে ফার্মাসিউটিক্যাল পণ্য, লেদার, তৈরি পোশাক, সিরমিক, কৃষিপণ্য বাংলাদেশ থেকে রপ্তানির জন্য মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেছি। বাংলাদেশে এই পণ্যগুলো খুবই সহজলভ্য এবং উচ্চমান সম্পন্ন।’

[৫]বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বর্তমান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২.৫ বিলিয়ন মার্কিন ডলার।

[৬]দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, সমুদ্রে মৎস অনুুসন্ধান ও সামুদ্রিক অর্থনৈতিক খাতে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

[৭]তিনি আরো বলেন, দুই দেশেই নিজেদের কৌশলগত যোগাযোগ অঞ্চল পোর্ট ক্লাং ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাণিজ্যিক সম্পর্ককে আরো জোরদার করতে পারে।’

  • সর্বশেষ