শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১২:১৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে বনবিড়াল মারার ফাঁদে বিদ্যুয়ায়িত হয়ে গৃহকর্তার মৃত্যু

জামাল হোসেন:[২] চুয়াডাঙ্গা জীবনগর শিয়ালমারী গ্রামে রোববার দিবাগত রাতে কবুতরের ঘরে বনবিড়াল মারার বিদ্যুতের তৈরি ফাঁদে গৃহকর্তা বকুল হোসেনের করুন মৃত্যু হয়েছে।

[৩] নিহত গৃহকর্তা জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারী গ্রামের তুরাপ আলীর ছেলে বকুল হোসেন (৩০)।নিহতের পরিবার সুত্র থে‌কে জানায়, বকুল হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কুবতর পালন করে আসছেন। প্রায় প্রতিদিন রাতে বনবিড়াল কবুতরের ঘরে হানা দিয়ে কবুতর খেয়ে ফেলতো। রোববার রাতে বন বিড়ালের হাত থেকে কবুতরগুলো রক্ষার জন্য কবুতর ঘরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন বকুল হোসেন।

[৪] একইদিন রাত সাড়ে ৩টায় কবুতর ঘরে বনবিড়াল প্রবেশের শব্দ পেয়ে তড়িঘড়ি করে ফাঁদে আটকা পড়া বনবিড়াল মারতে যান বকুল হোসেন। এসময় নিজের তৈরি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।

[৫] উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শিয়ালমারী গ্রামে নিজের তৈরি বনবিড়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে বকুল হোসেনের মৃত্যু হয়েছে।

[৬] জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন।পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে সরেজমিনে তদন্ত করার জন্য।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়