শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৪৯ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত ৫ নারী ফুটবলার

মাহিন সরকার: [২] দেশব্যাপী করোনার সংক্রমণ বাড়ছে তো বাড়ছেই। মেয়েদের ফুটবল অঙ্গনেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনা পজিটিভ হয়েছেন জাতীয় মহিলা দলের পাঁচ ফুটবলার।

[৩] আক্রান্তরা হলেন, কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা ও আনাই মোগিনী। আপাতত তারা বাফুফে ভবনে আইসোলেশনে আছেন। তাদের অবস্থা গুরুতর নয় যদিও। কিন্তু হালকা উপসর্গ আছে।

[৪] আক্রান্তরা সবাই মেয়েদের লিগে খেলছিল। কিন্তু করোনায় ৫ এপ্রিল বন্ধ হয়ে যায় এই লিগ। তখন সবাই বসুন্ধরার ক্যাম্প ছেড়ে বাফুফে ভবনে গিয়ে ওঠে। সেখানে রুটিনমাফিক গত ১২ এপ্রিল করোনা পরীক্ষা করা হলে জানা যায় তারা পজিটিভ!

[৫] জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘ওরা সবাই আগের চেয়ে ভালো আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছে। আমরা সবাই তাদের দেখভাল করছি। শিগগিরই ওদের আবারও পরীক্ষা করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়