শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৮:২৮ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারের মুসলিমদের পক্ষে সমর্থন চাইলেন জার্মান ফুটবলার মেসুত ওজিল

স্পোর্টস ডেস্ক : [২] জার্মানির ফুটবলার মেসুত ওজিলকে বিশ্বের নানা প্রান্তে নিপীড়িত মুসলমানদের পক্ষে অব¯’ান নিতে দেখা যায়। চীনের উইঘুরে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর পক্ষ নিয়ে কথা বলে বারবার আলোচনায় এসেছেন জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকা। এবার মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের পক্ষ নিলেন তুর্কি ক্লাব ফেনেরবাচের এই মিডফিল্ডার।

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে ওজিল লিখেছেন, আমাদের মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়ানো দরকার, বিশেষ করে মিয়ানমারের মতো দেশে। যারা অনিরাপদ তাদের নিরাপত্তার জন্য দোয়া করছি। রোহিঙ্গা ভাই-বোনদের জন্য দোয়া করছি। মুখ খোলার এখনই সময়।

[৪] ২০১৯ সালে আর্সেনালে খেলছিলেন ওজিল। সংখ্যালঘু উইগুর মুসলিমদের সমর্থনে চীনের সমালোচনা করেছিলেন এই মিডফিল্ডার। এর পর চীনের পক্ষ থেকে পাল্টা সমালোচনায় পড়তে হয় তাকে। প্রায় এক মৌসুম তাকে মাঠেই নামায়নি ইংলিশ দল আর্সেনাল। শেষ পর্যন্ত চলতি বছর জানুয়ারিতে নিজের পূর্ব পুরুষদের দেশ তুরস্কের দল ফেনেরবাচে যোগ দেন তিনি। - হিন্দুস্তানটাইমস/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়