শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১১:১৮ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ থে‌কে পা‌কিস্তান ছিট‌কে পড়ায় উসমান কা‌দির বললেন, অবসর ভেঙে আমি আবার জাতীয় দ‌লে ফিরছি

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান হারতেই ইউ টার্ন। দু'বছর আগে অবসর নিয়ে ফেলা কিংবদন্তির ছেলে আবার পাকিস্তানের হয়ে বল করতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যেতেই সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি পুত্র জানিয়ে দেন, তিনি আবার ফিরে আসছেন দেশের কথা ভেবে। এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হয়ে উঠতে পারেন। জানতে চাইতেই পারেন তিনি কে? 

তি‌নি উসমান কাদির। কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের ছেলে তিনি। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই উসমান কাদির সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''অস্ট্রেলিয়ায় সফল হওয়ার পরে এবং গভীর চিন্তাভাবনার পরে অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলাম।

উসমান কাদির সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দিল দিল পাকিস্তান। তার পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অস্ট্রেলিয়ায় ভাল সময় কাটিয়েছি। ৪১টি উইকেট নিয়েছি। তার পরই মনে হয়েছে, এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারি। এখনও ধারাল আমার স্কিল। 

২০২৩ সালে কাদির শেষবার টি-টোয়েন্টি খেলেছেন। কাদির পুত্র লিখেছেন, ''ক্রিকেট আমার কাছে কেবল খেলা নয়। এটা পারিবারিক পরম্পরা। পরিবারের সঙ্গে আলোচনা করার পরে এবং পাকিস্তান ক্রিকেটে বাবার অবদানের কথা চিন্তা করে আমি আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলাম। দেশের হয়ে খেলার জন্য আমার পরিবারের ইচ্ছা ও আমার জ্বলন্ত বাসনাই আমাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সাহায্য করেছে। উসমান কাদিরের সংযোজন, আমার পরিক্রমা এখনও শেষ হয়নি। পাকিস্তানের স্পিরিট আমি আবার বহন করতে চাই। 

২০২০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে উসমান কাদিরের টি-টোয়েন্টি অভিষেক হয়। ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ তিনি খেলেছেন। ৩১টি উইকেট সংগ্রহ করেছেন। ২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার তিনি খেলেছেন। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে-তে তাঁর অভিষেক হয়। তার পরে আর একটিও ম্যাচ খেলেননি উসমান। 
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে যেতেই উসমান কাদির জানিয়ে দিলেন তিনি আবার ফিরছেন।

  • সর্বশেষ