শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে ড্রাম বিস্ফোরণে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

আকাশ আহম্মেদ: [২] উপজেলায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরনে নির্মান শ্রমিক ইমন মুন্সী (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন। শনিবার দুপুরে উপজেলার শানেরপাড়ে ভোকেশনাল ইনষ্টিটিউটের পূর্ব পাশে মোফাজ্জেল হোসেন উজিরের নির্মানাধীন ৩তলা ভবনের ২য় তলায় এ ঘটনা ঘটে। নিহত ইমন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি গ্রামের বোরহান মুন্সীর ছেলে।

[৩] পুলিশ ও স্থানীয়রা জানায়, ইমন তার সহযোগীদের নিয়ে কাজ করতে ছিলো। এসময় তিনি একটি পুরানো ড্রাম খুলতে চেষ্টা করলে হঠাৎ ড্রামটি বিকট শব্দে বিস্ফোরন ঘটে। এতে শ্রমিক ইমনের মাথার খুলি উড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অন্য দুই শ্রমিক এনামুল মুন্সী (২২) ও জহিরুল ইসলামকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।

[৪] উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, আহত দুইজনের শরীরের বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন রয়েছে।

[৫] ওসি মো. শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়