শিরোনাম
◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় হত্যা মামলার আসামী ও চোরচক্রের ৮ সদস্য আটক

রক্সী খান: [২] মাগুরা সদর থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ চোরচক্রের ৮ সদস্যকে আটক করেছে । এ ছাড়া পুলিশের হাতে আটক হয়েছে সালমান ওরফে তোতা ওরফে পঙ্খি (৪৮) নামে হত্যাসহ একাধিক মামলার চিহিৃত সন্ত্রাসী।

[৩] অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, সম্প্রতি বিভিন্ন সময়ে মাগুরা শহরতলীর পাড়া-মহল্লায় বাড়ী ও দোকানঘরে চুরির ঘটনা ঘটছে । এ সব ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় প্রথমে সংঘবদ্ধ চোর চক্রের সদস্য শহরতলীর মাতৃসদন হাসপাতাল পাড়ার সাজ্জাদ হোসেনকে পুলিশ আটক করে ।

[৪] পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জামরুলতলার মাঝিপাড়ার চন্দন ঘোষ (৩৫),স্টেডিয়াম পাড়ার রবিউল ইসলাম (৩২),নিজনান্দুয়ালী এলাকার মুসলিম শেখ (১৯),রাজু আহমেদ (২০),রকি শেখ (২২),পিটিআই পাড়ার রাসেল বিশ্বাস (২০) ও গোরস্থান পাড়ার আব্দুর রশিদ (৪৫) কে আটক করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে পুরাতন ৬টি বাই সাইকেল ,১টি পাম্প মেশিন ও ১টি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয় ।

[৫] আটককৃতদের মধ্যে আসামী চন্দন ঘোষের বিরুদ্ধে ১৬টি,সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১২টি,রাজু শেখের বিরুদ্ধে ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে ।

[৬] কামরুল হাসান জানান, মাগুরা জেলা পুলিশের একটি দল শনিবার ভোর রাতে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে হত্যা মামলার আসামী সালমান ওরফে তোতা ওরফে পঙ্খিকে আটক করে পুলিশ । আটক পঙ্খি’র মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে । পঙ্খির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক স্পর্শকাতর মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ