শিরোনাম
◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরান ৬ কোটি স্পুটনিক টিকা কিনছে

রাশিদুল ইসলাম : [২] রুশ স্পুটনিক টিকা উৎপাদনের পাশাপাশি ৬০ মিলিয়ন টিকা কিনছে ইরান। মস্কোতে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বৃহস্পতিবার এ তথ্য জানান। তেহরান টাইমস

[৩] ইরানের ৩ কোটি মানুষের জন্যে এ টিকা যথেষ্ট বলে মনে করছেন দেশটির কর্তৃপক্ষ। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ওই ৬ কোটি টিকার অর্থের যোগান দেবে।

[৪] আগামী সাত মাসে ৬ কোটি স্পুটনিক টিকা ইরানে পৌঁছাবে।

[৫] ইরানের ইতিমধ্যে ৫ লাখ ২০ হাজার ডোজ স্পুটনিক টিকা পৌঁছেছে। বাকি ১৪ লাখ ৮০ হাজার টিকা খুব শীঘ্রই দেশটিতে পৌঁছাবে।

[৪] দুটি ইরানি কোম্পানি রুশ টিকা উৎপাদন শুরু করেছে এবং তৃতীয়টি উৎপাদনের অনুমোদনের অপেক্ষায় আছে।

[৫] ইরানে ১০ দিনের লকডাউন ফের শুরু হয়েছে এবং দেশটিতে কোভিডের চতুর্থ ওয়েভ চলছে।

[৬] ইরানে লকডাউনে দোকান, পার্ক, রেস্টুরেন্ট, বেকারি, বিউটি স্যালন, মল ও বইয়ের দোকান বন্ধ রয়েছে। অফিস আদালত খোলা রয়েছে এক-তৃতীয়াংশ। বিভিন্ন শহরে কোভিডে আক্রান্ত এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে এধরনের আড়াইশ রেডজোন রয়েছে।

[৭] এছাড়া ইরানে নিজস্ব প্রযুক্তিতে কোভিরান বারেকাত উৎপাদন শুরু হয়েছে। আরেকটি কোভিড টিকার ক্লিনিক ট্রায়াল চলছে যা আগামী আগস্ট নাগাদ উৎপাদন হবে। তৃতীয় ফাকরা কোভিড টিকার ক্লিনিক ট্রায়াল শুরু হয়েছে গত ১৬ মার্চ।

[৮] একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে কোভাক্স ভ্যাকটিন তেহরানে পৌঁছাবে এ মাসেই। ইরানে আড়াই লাখ মানুষকে কোভিড টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫৬ হাজার জনকে দ্বিতীয়বার টিকা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়