শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত অবকাঠামো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে বাংলাদেশে ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই দিনে রামেক হাসপাতালে করোনায় ১৩ জনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] গত দুই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

[৩] এর মধ্যে বুধবার (১৪ এপ্রিল) দিবাগত রাতেই মারা গেছেন ৮ জন। এর আগের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন করোনা রোগী মারা গেছেন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন।

[৪] মৃত্যুর পর তাদের করোনা পরীক্ষায় নমুনা নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে বাড়তি সর্তকতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে, মঙ্গলবার রামেক হাসপাতালে করোনায় দুইজনের প্রাণহানি ঘটে। আর উপসর্গ নিয়ে মারা যান আরও তিনজন। প্রত্যেকের লাশ দাফনে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেওয়া হয়েছে।

[৫] এদিকে, রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫৯ জন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৫৩ জন। হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে ভর্তি রয়েছেন তারা।

[৬] এর আগে, গত ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত করোনা সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে মারা যান ১৫ জন। প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন লোকজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়