শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দূর্ঘটনাগ্রস্ত ও ডিকমিশনড দুটি পারমাণবিক সাবমেরিন কেটে একটি সাবমেরিন বানাচ্ছে ফ্রান্স

আসিফুজ্জামান পৃথিল: [২] গতবছর আগুনে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত একটি পারমাণবিক সাবমেরিন স্ক্র্যাপইয়ার্ড থেকে উদ্ধার করেছে ফ্রান্স। আরেকটি সাবমেরিনও ডিকমিশন্ড অবস্থায় ভাঙার পরিকল্পনা করা হয়েছিলো। এই দুটি বাতিল সাবমেরিনকে ঝালাই করে একটি বানাচ্ছে দেশটি। সিএনএন

[৪] গত বছরের জুনে মেরামতের জন্য ড্রাইডতে থাকা অ্যাটাক সাবমেরিন পারলেতে আগুন লাগে। ১৪ ঘণ্টা আগুনে পুড়ে মেরামতোর অযোগ্য হয়ে পড়ে এটি। এর সামনের অংশ একেবারে নষ্ট হয়ে যায়। এটির স্টিল কম্পাউন্ডেও বড় রকমের ক্ষতি হয়।

[৫] তবে ২৪১ ফুট লম্বা এই সামরেনিটির পেছনের অংশ ভালো ছিলো। ২০১৯ সালেই ফরাসি নৌবাহিনী পারলের সিস্টার শিপ সাফিরকে অবসরে পাঠায়। এটি চেরবার্গ বন্দরে ভাঙার অপেক্ষায় ছিলো। ডিসেম্বরে একটি সেমি সাবমারসিবল জাহাজে করে তুলন থেকে পারলেকে চেরবার্গে নিয়ে আসা হয়।

[৬] ফেব্রুয়ারিতে পারলেকে ও মার্চে সাফিরকে দুই টুকরা করা হয়। এখন এগুলোতে বড় কোনও পরিবর্তন না এনে ঝালাই এর কাজ চলছে। ধারণা করা হচ্ছে এটি কোনও সমস্যা ছাড়াই সাগরে ভাসবে ও ডুববে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়