শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ১০:৫৫ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের প্রথম দিনে ঢাকার রাস্তায়-রাস্তায় চেকপোস্ট, অনেক রাস্তা বন্ধ

শাহীন খন্দকার :[২] দেশব্যাপী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত । সরকারি ভাষায় একে বলা হয়েছে ‘চলাচলে বিধিনিষেধ আরোপ’। নগরীর অনেক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। এর মধ্যে বিজয় স্বরণী ফ্লাইওভার বন্ধ হয়েছে।

[৩] বিশেষ প্রয়োজনে রিক্সা পিকআপ ভ্যান ও ব্যাক্তিগত গাড়ি নিয়ে রাজধানীতে সকাল থেকেই এক স্থান থেকে অন্যত্র যাতায়াত করছে সাধারণ মানুষ, সংখ্যায় খুবই কম। যারা ঘর থেকে বের হচ্ছেন তােদের চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। 

[৪] পিকাপভ্যানের আরোহী নিশিথা জানালেন, তাকে দ্রুত যেতে হবে পুরান ঢাকায় । আড়ংয়ের সামনে থেকে পিকাপভ্যানের ড্রাইভার পুরান ঢাকায় যেতে জনপ্রতি ৪শত টাকা করে নিচ্ছে।

[৫] এদিকে ‘সারাদেশসহ রাজধানীতেও সরকারের নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিচ্ছেন। লকডাউনে পাড়া-মহল্লায় পুলিশের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

[৬] কারওয়ান বাজার রেলগেট ক্রসিংভার ফেলে পুলিশ গাড়ি যাতায়াতেরোধ করার চেষ্টা করতে দেখা যায় সকাল ৯টায় । এসময়ে পুলিশের একসদস্য প্রশ্নের উত্তরে বলেন, এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপণ্য কেনা- বেচা করা যাবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

[৭] তিনি আরও বলেন, অতি জরুরি প্রয়োজন (ওষুধ, নিত্যপণ্য, চিকিৎসা, দাফন ও সৎকার) ছাড়া কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না। তবে টিকা কার্ড দেখিয়ে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

[৮]উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এর আগে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত লকডাউন বা বিধিনিষেধ ছিল। তবে রাস্তায় কোন গণপরিবহন, মার্কেট খোলা দেখা যায়নি। তবে এবার কঠোর বিধিনিষেধ মানাতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ পালন করতে দেখাগেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়